Course List Classic
তাফসীর বিভাগ
তাফসীর বিভাগ এক বছর মেয়াদী তাফসীর বিভাগ (অনলাইন) প্রিয় তালিবুল ইলম! ‘কালামুল্লাহ’ ও ‘হাদীসে নববী’—ই আমাদের জীবনে পড়াশোনা ও দরস-তাদরীসের মূল মাকসাদ নয় কি? ‘কিতাবুল্লাহ’ ও ‘হাদীসে রাসূলুল্লাহ’ (সা.) সঠিকভাবে জেনে ও বুঝে তার উপর আমল করাই তো আমাদের মাকসাদ। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা কতজন সেই কাঙ্খিত মাকসাদে পৌঁছাতে পেরেছি? বাস্তবতা হলো, দাওরা […]
ইফতা বিভাগ
কর্মব্যস্ত, চাকুরীজীবী বা প্রবাসী যাদের পক্ষে মাদরাসায় গিয়ে সশরীরে দারস গ্রহণ করা সম্ভব নয় কিন্তু ইলম অর্জনের অদম্য বাসনা, তাদের জন্যেই বিশেষায়িত ইফতা কোর্স।
দাওরায়ে হাদীস
যে সকল শিক্ষার্থী কর্মব্যস্ততা, পারিবারিক জটিলতা কিংবা আর্থিক সীমাবদ্ধতার কারণে সরাসরি মাদরাসায় উপস্থিত হয়ে দাওরায়ে হাদীসের দরসে শরীক হতে পারেন না—তাদের কথা চিন্তা করেই প্রণয়ন করা হয়েছে আমাদের এই বিশেষ দাওরায়ে হাদীস কোর্স।
এই কোর্সের মাধ্যমে আপনি ঘরে বসেই সুশৃঙ্খলভাবে অনলাইনে দাওরায়ে হাদীসের পূর্ণাঙ্গ পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। অভিজ্ঞ উস্তাদের তত্ত্বাবধানে নিয়মিত দরস গ্রহণের পাশাপাশি নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করে মাদরাসা থেকে সনদ ও মার্কশীট অর্জনের সুযোগ থাকবে।
এছাড়াও, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল ক্বওমিয়্যাহ বাংলাদেশ বোর্ডের অধীনেও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।
ব্যস্ততার মাঝেও যেন দ্বীনি শিক্ষার এই গুরুত্বপূর্ণ স্তর থেকে কেউ বঞ্চিত না হয়—সে লক্ষ্যেই আমাদের এই আন্তরিক প্রয়াস।
মেশকাত জামাত
যারা নানা ব্যস্ততা, পারিবারিক দায়িত্ব কিংবা আর্থিক প্রতিবন্ধকতার কারণে নিয়মিত মাদরাসায় গিয়ে মেশকাত জামাতের দরসে অংশ নিতে পারছেন না—তাদের জন্যই আমাদের এই বিশেষ মেশকাত জামাত অনলাইন কোর্স।
এখানে আপনি ঘরে বসেই ধাপে ধাপে মেশকাত জামাতের গুরুত্বপূর্ণ কিতাবসমূহ অধ্যয়ন করতে পারবেন। দক্ষ ও অভিজ্ঞ উস্তাদের পরিচালনায় পাঠদান হওয়ায় সরাসরি দরসের স্বাদও বজায় থাকবে ইনশাআল্লাহ।
কোর্স শেষে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে মাদরাসা থেকে সনদ ও মার্কশীট অর্জনের সুযোগ রয়েছে। পাশাপাশি, শর্ত পূরণ সাপেক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ডের অধীনেও পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
দ্বীনি শিক্ষার এই গুরুত্বপূর্ণ স্তরটি যেন ব্যস্ততার কারণে থেমে না যায়—এই লক্ষ্যেই আমাদের এই আয়োজন।